দেবতা
সরস্বতী
সরস্বতী বিদ্যা, সঙ্গীত, কলা ও জ্ঞানের দেবী, ব্রহ্মার সহচরী হিসেবে বর্ণিত। তাঁকে শুভ্রবসনা, বীণাধারিণী এবং হংসবাহনা রূপে চিত্রিত করা হয়। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে (বসন্ত পঞ্চমী) বিদ্যালয় ও বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, যেদিন শিশুদের হাতেখড়ি অনুষ্ঠানও অনেক পরিবারে সম্পন্ন হয়।